NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

সাকিব মাঠে নেমেই গড়লেন অনন্য রেকর্ড


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:২২ পিএম

>
সাকিব মাঠে নেমেই গড়লেন অনন্য রেকর্ড

রেকর্ড এবং সাকিব আল হাসান যেন একে অপরের পরিপূরক। ক্রিকেট মাঠে নামলেই প্রতিনিয়ত সাকিব গড়েন কোনো না কোনো রেকর্ড। সবশেষ আজ রোববার ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই গড়লেন অনন্য এক রেকর্ড। সাকিব হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সাকিবের ক্যারিয়ার দাঁড়িয়েছে এখন ১৫ বছর ৩১৬ দিনের। এসময় সাকিব টপকেছেন স্বদেশী মুশফিকুর রহিম ও ভারতের উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিককে। 

এর আগে লম্বা টি-টোয়েন্টি ক্যারিয়ারের রেকর্ডটি ছিল কার্তিকের হাতে। বর্তমানে ভারতীয় এই ব্যাটারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের বয়স ১৫ বছর ৩০৭ দিনের। তালিকার তিন নম্বরে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানো বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। টাইগার এ ব্যাটারের ক্যারিয়ারের বয়স ছিল ১৫ বছর ২৭৭ দিন।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ রোববার হেগলি ওভালে সাকিব টস করতে নেমে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেলেন। নাম লেখালেন টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড। মুশফিক ২৩ বার দলকে নেতৃত্ব দিয়েছেন। সাকিব টপকে গেলেন মুশিকে।