NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

পায়ের ইনজুরিতে মেসি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০১ পিএম

>
পায়ের ইনজুরিতে মেসি

বেনফিকার বিপক্ষে ম্যাচের পর থেকেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। তবে স্পষ্ট করে তখনই কিছু জানায়নি পিএসজি। একদিন পরেই জানা গেল আসল খবর। পায়ের ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। লা লিগায় রাঁসের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

আর্জেন্টাইন তারকা যে খুব বড় সমস্যায় পড়েনি সেটিও অবশ্য নিশ্চিতভাবে জানিয়েছেন গালতিয়ের। তবে পায়ে অস্বস্তি অনুভব করায় সামনের ম্যাচে মেসি থাকছেন না বলে জানিয়েছেন তিনি। 

এ প্রসঙ্গে গালতিয়ের বলেন, 'সে চ্যাম্পিয়ন্স লিগে (বেনফিকার বিপক্ষে) খেলার সময় তার বদলি নামাতে বলেছিল। পায়ের পেশিতে একটু সমস্যা অনুভব করছে সে। তবে রোববার অনুশীলনে ফিরবেন তিনি।'

পিসজিতে গত মৌসুমটা তেমন ভালো না কাটলেও এ মৌসুমে দারুণ ফর্মে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ৮টি গোল। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি গোল। এদিকে চলতি বছরের ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। বিশ্বকাপের ঠিক আগে মেসির এমন চোট নিশ্চয়ই ভাবাবে তার ভক্তদের। 

শনিবার রাঁসের মাঠে নামছে পিএসজি। এ ম্যাচের আগে মেসি ছাড়াও ইনজুরি সমস্যা রয়েছে আরও দলের আরও অনেকের। পেশীর চোটে ডিফেন্ডার নুনো মেন্ডেস ছিটকে গেছেন তিন সপ্তাহের জন্য। এছাড়া ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে ভুগছেন গলার সংক্রমণে।