NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কাতার বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৫:১২ পিএম

>
কাতার বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি

বলিউড বিউটি নোরা ফাতেহির নাচের ঝলক দেখা যাবে এবারের ফুটবল বিশ্বকাপ মঞ্চে। হিন্দি সিনেমায় আইটেম গানে নেচে খুব অল্প সময়ে তিনি পৌঁছে যান খ্যাতির শীর্ষে। ইতোমধ্যে ‘দিলবার’ ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘পাচতাওগে’, ‘গারমি’, ‘কামারিয়া’, ‘ড্যান্স মেরি রানি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে পারফর্ম করেছেন নোরা। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও পেয়েছেন ব্যাপক পরিচিতি। শুধু নৃত্যেই পটিয়সী নন মাঝে মধ্যে গাইতেও দেখা যায় এই ‘আইটেম গার্ল’কে।

আগামী ডিসেম্বরে ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন নোরা ফাতেহি। এর আগে ফিফার আয়োজনে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ, শাকিরা ও পিটবুলের মতো তারকারা। ফলে নোরার জন্য বিরাট অর্জন হতে যাচ্ছে এটি।

ফিফা থিম সংয়েও থাকছেন নোরা ফাতেহি। ওই গানের ভিডিওতে নাচের পাশাপাশি কণ্ঠও মেলাবেন আবেদনময়ী এই নৃত্যশিল্পী। গানটি প্রযোজনা করছে ‘রেডওয়ান’; যারা এর আগে ফিফার জন্য শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’ গানগুলো প্রযোজনা করেছিল। নতুন গানটির শেষ ভাগে নোরাকে হিন্দিতেও গাইতে শোনা যাবে।

প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপ ফুটবল পৃথিবীর সবচেয়ে বড় আয়োজন। প্রতি চার বছর পর অনুষ্ঠিত হয় ফুটবলের এই যজ্ঞ। এবার অনুষ্ঠিত হচ্ছে কাতারে। আগামী ২০ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হবে আয়োজনটি।

উল্লেখ্য, সিনেমায় নাচ, গান ও অভিনয়ের পাশাপাশি নোরা ফাতেহি বর্তমানে রিয়ালিটি শো ‘ডান্স দিওয়ানে জুনিয়র্স’-এর বিচারক হিসেবে কাজ করছেন।