NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

মুকেশ আম্বানিকে হত্যার হুমকি, যুবক আটক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৮ পিএম

>
মুকেশ আম্বানিকে হত্যার হুমকি, যুবক আটক

মুকেশ আম্বানি ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিহার থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম রাকেশ কুমার মিশ্র। তবে ওই যুবক কেন হুমকি দিয়ে ফোন করেছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। 

পুলিশ জানিয়েছে, আটক যুবককে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারা এ ঘটনার তদন্ত করছে।

গত বুধবার (৫ অক্টোবর) মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানিসহ তাদের দুই সন্তানকে হত্যার হুমকি দিয়ে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ফোনে ফোন দেওয়া হয়। বেলা ১২টা ৫৭ মিনিটে ওই ফোন কলটি আসে। হুমকির ঘটনায় ডিবি মার্গ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।  

গত আগস্ট মাসের ১৫ তারিখেও এমন একটি কল এসেছিল রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ফোনে। সেখানে এক ব্যক্তি আটবার হাসপাতালে ফোন করে মুকেশ আম্বানিকে প্রাণে মারার হুমকি দেয়।

এর আগে, গতবছর পুলিশ মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে একটি স্করপিও সেডান গাড়ি উদ্ধার করে। ওই গাড়িতে ছিল জিলেটিন স্টিক ও একটি হুমকি চিঠি।