NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

মেসির ঘোষণা, কাতার বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০২ পিএম

>
মেসির ঘোষণা, কাতার বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ

২০২২ বিশ্বকাপের পরেই বিদায় বলে দেবেন লিওনেল মেসি? এমন একটা প্রশ্ন এবার চলে আসতেই পারে! মেসি যে জানিয়েই দিয়েছেন, এবারের বিশ্বকাপই হয়ে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ!

আর্জেন্টিনার জার্সি গায়ে এটাই তার শেষ টুর্নামেন্ট’, এমনটা অবশ্য বলেননি তিনি। তাই ২০২৪ কোপা আমেরিকায় তার খেলার সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আদৌ।

 

আর্জেন্টিনার হয়ে এটাই তার শেষ টুর্নামেন্ট কি না, এ নিয়ে সন্দেহ থাকতে পারে; তবে এটাই যে তার শেষ বিশ্বকাপ, এ নিয়ে কোনো সন্দেহই নেই। আর্জেন্টাইন মহাতারকা সম্প্রতি স্বদেশি সাংবাদিক সেবাস্তিয়ান ভিনইয়োলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন এই কথা।

জানিয়েছেন, ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। তার ভাষ্য, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে, এটা নিশ্চিত। এই সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি।’

 

শেষ কিছু দিনে লিওনেল মেসির ফর্মটা দুর্দান্ত। গোল করছেন, করাচ্ছেন। পিএসজির হয়ে যে খারাপ সময়টা কাটছিল তার, সেটাও কেটে গেছে। আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিতে তো সে ফর্মটা আরও ভালো! শেষ তিন ম্যাচে করেছেন ৯ গোল। সব মিলিয়ে তার দলের হার নেই ৩৫ ম্যাচ ধরে। সবশেষ হারটার পর কেটে গেছে আরও ৩ বছর।

গেল বছর মেসি তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছেন। ২০২১ সালের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে তার আর্জেন্টিনা।

 

বিশ্বকাপটা অবশ্য এখনো অধরা রয়ে গেছে তার। ২০১৪ সালে খুব কাছাকাছি গিয়েছিলেন একবার। তবে ব্রাজিলের মাটিতে সেবার ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার, আর্জেন্টিনার। ২০২২ বিশ্বকাপই যদি তার শেষ বিশ্বকাপ হয়ে যায়, তাহলে সে আক্ষেপটা এবার মনে-প্রাণে ঘোচাতে চাইবেন মেসি, তা বলাই বাহুল্য!