NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

বিদ্যুৎ বিপর্যয় নাশকতার কারণে কি না দেখা হচ্ছে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১১ এএম

>
বিদ্যুৎ বিপর্যয় নাশকতার কারণে কি না দেখা হচ্ছে

বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের কারণে ঘটেছে কি না তা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, এখানে দুটো জিনিস। একটা হলো রাজনৈতিক ব্যক্তিদের কাছে যেটা শুনছি- এরকম ঘটনা আরও হবে। এটা ইকবাল হাসান মাহমুদ টুকু বললেন। আরও হবে মানে কিন্তু এখানে অন্যরকম ষড়যন্ত্রের কথা। উনি জানেন কীভাবে? যে ব্যক্তিটা তার নিজের আমলে এক মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারেননি.... ট্রান্সমিশনের লাইন তো বাদই দিলাম। একমাত্র খাম্বা ছাড়া কিছুই লাগাতে পারেননি। উনি কিন্তু পণ্ডিতের মতো কথা বলে দিলেন, এরকম ঘটনা আরও হবে। এখানে কোনো নাশকতা আছে কি না, সেটা যাচাই-বাছাই চলছে। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে অবশ্যই টেকনিক্যাল সাইডটাও আমরা দেখছি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৪ সালের ঘটনাটা ছিল একরকম। আর এই ঘটনাটা অন্যরকম। দুইটা দুই রকম ঘটনা। পিজিসিবি এখন অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছে।