NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

চীনে প্রবল বর্ষণ, বন্যা-ভূমিধসে নিহত ১০


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০৫ পিএম

>
চীনে প্রবল বর্ষণ, বন্যা-ভূমিধসে নিহত ১০

চীনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকা হুনান প্রদেশে গত ৯ দিন ধরে চলা প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন ৩ জন। হুনানের প্রাদেশিক প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়া।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জুন থেকে হুনানে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখনও প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিপাত ও তার ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২ হাজার ৭০০’রও বেশি বাসভবন ধ্বংস হয়ে গেছে ইতোমধ্যে এবং প্রদেশের বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ লাখ ৮৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

হুনানের প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তা লি ডাজিয়ান সিনহুয়াকে বলেন, গত ৯ দিনের বৃষ্টিপাতে হুনানের প্রায় প্রতিটি এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ দুর্যোগের ফলে ভূক্তভোগী মানুষের সংখ্যা প্রায় ১১ লাখ বলে ধারণা করা হচ্ছে।

‘হুনানের প্রতিটি নদী, হ্রদ ও জলাশয়ের পানি বাড়ছে। আমরা প্রাদেশিক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা লোকজনের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি,’ সিনহুয়াকে বলেন লি ডাজিয়ান।

প্রদেশের বেশ কিছু এলাকায় ইতোমধ্যে তাঁবু, সহজে বহনযোগ্য বিছানা, খাদ্য, কাপড় ও নিত্যপ্রয়োজনী দ্রব্যাদি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গ্রীষ্মকালে আদ্রতাপূর্ণ আবহাওয়ার কারণে চীনের দক্ষিন ও মধ্যাঞ্চলে ভারি বর্ষণ বেশ স্বাভাবিক ব্যাপার। প্রবল বর্ষণের প্রভাবে এ দু’অঞ্চলের প্রদেশগুলোতে বন্যা ও ভূমিধসও দেখা দেয় নিয়মিতই।

গত বছর চীনের মধ্যাঞলে যে বন্যা হয়েছিল, সেটি গত এক দশকের মধ্যে সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ ছিল বলে মনে করেন দেশটির আবহাওয়াবিদরা। ৩ শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল সেই বন্যা।