NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

কিম কার্দাশিয়ানের সাড়ে ১২ লাখ ডলারের জরিমানা


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ০৬:১৩ এএম

কিম কার্দাশিয়ানের সাড়ে ১২ লাখ ডলারের জরিমানা

বিনোদন ডেস্ক: কিম কার্দাশিয়ানকে জরিমানা করল মার্কিন সিকিওরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অভিযোগ, কিম ইনস্টাগ্রামে এমন পোস্ট করেছেন, যা সামাজিক মাধ্যম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন ভাঙেছে। মডেল তথা টেলিভিশন সেলেব্রিটি কিমকে সাড়ে ১২ রাখ ডলারের আর্থিক জরিমানাও করেছে তারা।

ইনস্টাগ্রামে বেশ কয়েক দিন আগে একটি বেআইনি ক্রিপ্টো বিনিয়োগ সংস্থার প্রচার করে একটি পোস্ট করেন কিম। সমস্যার সূত্রপাত সেখান থেকেই। মার্কিন আইন অনুযায়ী যদি কোনও খ্যাতনামী ক্রিপ্টো বিনিয়োগের প্রচার করেন, তবে তাকে সেই প্রচারের সঙ্গেই জানিয়ে দিতে হবে, তিনি ওই প্রচার করার জন্য কত অর্থ পেয়েছেন, কী ভাবে পেয়েছেন, কারা তাকে ওই অর্থ দিয়েছে। কিন্তু কিম ক্রিপ্টো বিনিয়োগের প্রচার করা সত্ত্বেও এই সমস্ত তথ্য দেননি ওই ইনস্টাগ্রাম পোস্টে। তাতেই আইনভঙ্গের দায়ে পড়েছেন তিনি।

মার্কিন ওই নিয়ামক সংস্থাটি জানিয়েছে, ওই প্রচারমূলক পোস্টের জন্য আড়াই লক্ষ ডলার পেয়েছেন কিম। যার অর্ধেক তাকে জরিমানা হিসেবে দিতে হয়েছে। কিম সেই তথ্য প্রকাশ না করার শাস্তি অবশ্য মাথা পেতে নিয়েছেন। তিনি জরিমানার অর্থের পাশাপাশি আগামী তিন বছর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কোনওরকম বিনিয়োগের প্রচার করবেন না বলেও জানিয়েছেন সংস্থাটিকে।