NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

নয়নতারার বিয়েতে হাজির শাহরুখ খান


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৫ এএম

>
নয়নতারার বিয়েতে হাজির শাহরুখ খান

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা বিয়ে করেছেন। পরিচালক ভিগনেশ শিভানের সঙ্গে বৃহস্পতিবার (৯ জুন) তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই ‘লেডি সুপারস্টার’ তারকার বিয়েতে উপস্থিত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এদিন সকালে মুম্বাই থেকে দক্ষিণ ভারতের মহাবলীপুরমের যান তিনি। এরইমধ্যে ভাইরাল হয়েছে সেখানে তোলা বলিউড বাদশার ছবি।

ছবিতে দেখা যাচ্ছে সাদা শার্ট ও বেজ কালারের কোর্ট পরে নিজের নতুন সিনেমার সহশিল্পীর বিয়েতে হাজির হয়েছেন শাহরুখ খান। ভিগনেশের সঙ্গেও ছবি তুলতে দেখা গেছে তাকে। 

এদিকে গত ৫ জুন শাহরুখ খানের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে অফিশিয়ালি সে কথা জানাননি অভিনেতা। নয়নতারার বিয়েতে শাহরুখের উপস্থিতিতেই বোঝা যাচ্ছে ভাইরাসমুক্ত হয়েছেন ‘বাদশা’।   

সম্প্রতি শাহরুখ খান তার নতুন সিনেমা ‘জওয়ান’র ঘোষণা দেন। এই সিনেমায় তার সহশিল্পী নয়নতারা। অ্যাকশনধর্মী সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে। তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার নির্মাণ করবেন এটি।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে আজ বিয়ে করেছেন নয়নতারা-বিগেনেশ। বিয়েতে কোনো মিডিয়া প্রবেশের অনুমতি পায়নি। বিশেষ এই দিনে স্বামী বিগনেশকে নয়নতারা লাল রঙের একটি ফেরারি গাড়ি উপহার দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তারপর থেকে চুটিয়ে প্রেম করছিলেন এই যুগল। অবশেষে তাদের দীর্ঘ ৭ বছরের প্রেম পরিণয় পেলো।