NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

আমরা আত্মবিশ্বাসী, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবো


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৪ পিএম

>
আমরা আত্মবিশ্বাসী, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবো

সিলেটে নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে এসে পাকিস্তানের কাছে ধরাসায়ী হয় বাংলাদেশের নারীরা। সে ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে হারে সালমা খাতুন-নিগার সুলতানা জ্যোতিরা। সে ম্যাচের বাজে ভুলে আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে মালেয়েশিয়ার বিপক্ষে লড়বে টাইগ্রেসরা। আজ বুধবার দলীয় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন স্পিনার সানজিদা আক্তার মেঘলা। জানালেন, দলের সবাই ইতিবাচক আছে, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবো।

প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তবে এসব নিয়ে ভাবছেন না স্পিনার সানজিদা, জানালেন ম্যাচে হার জিত থাকবেই।

এ নিয়ে সানজিদা বলেছেন, 'অবশ্যই আমাদের সিনিয়র আপুরা অনেক ইতিবাচক। তারা সবসময় জুনিয়রদের সমর্থন দেয়। আমি দলের মধ্যে জুনিয়র, সিনিয়ররা সবসময়... হার-জিত দলে থাকবেই, এটা নিয়ে কোনো নেতিবাচতা আমাদের নাই। আমরা ইতিবাচক আছি, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবো।'

পাকিস্তানের থেকে অনেক কম শক্তিশালী দল মালেয়েশিয়া। এর আগে এই প্রতিপক্ষের সঙ্গে খেলেছে বাংলাদেশ ফলে ধারণা রয়েছে সানজিদার, জানালেন আগামীকালের ম্যাচে নিজেকে উজাড় করে দিতে চান এই স্পিনার।

সানজিদা বলেন, 'মালেশিয়ার সঙ্গে কমনওয়েলথে মুখোমুখি হয়েছি। ওদের দল নিয়ে ধারণা আছে। ইন শা আল্লাহ ভালো হবে মোটামুটি। যেমন আমি গত ম্যাচে দলের চাওয়া অনুযায়ী পারফরম করতে পারিনি। টার্গেট থাকবে পরের ম্যাচে যেন নিজেকে উজার করে ধরতে পারি।'