NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ৭, ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে দুই মন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস বলছে গুজব বিজেপি সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ওভাল অফিস পরিবর্তনের পথ বন্ধ করতে ট্রাম্পের আদেশ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
Logo
logo

লিভারপুলের স্বস্তির জয়, টটেনহ্যামের হোঁচট


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৩:৩৯ এএম

>
লিভারপুলের স্বস্তির জয়, টটেনহ্যামের হোঁচট

লিগ টেবিলের নয় নম্বরে নেমে যাওয়া লিভারপুলের জন্য জয়টা ছিল খুব জরুরি। নিজেদের ফিরে পাওয়ার মিশনে তাই সপ্তম মিনিটেই অল রেডদের এগিয়ে রাখেন অ্যালেকজান্ডার আর্নল্ড। বিরতির পর লিড দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ। সালাহ-আর্নল্ডরা জয় পেলেও ‘ডি’ গ্রুপে আবার পয়েন্ট হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ইংলিশ ক্লাবটিকে জালে বলই জড়াতে দেয়নি এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। তিন ম্যাচের দুটিতে জেতা ইয়ুর্গেন ক্লপের দল এখন নিজেদের গ্রুপে দ্বিতীয় অবস্থানে। সবগুলো ম্যাচ জিতে শীর্ষে আছে নাপোলি। অন্যদিকে প্রতিপক্ষ এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে গতকাল গোলশুন্য ড্র করেছে টটেনহ্যাম।   

এই ম্যাচ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম। মার্সেইকে হারিয়ে আসর শুরু করা ইংলিশ দলটি এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয়শূন্য রইল। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্পোর্টিং লিসবন। 

অন্যদিকে ঘরের মাঠে লিভারপুলের শুরুটা হয় দারুণ। দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ আসে অল রেডদের। তবে নুনেজের শট ঠেকিয়ে  দেন রেঞ্জার্সের গোলরক্ষক ম্যাকগ্রেগর। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি স্বাগতিকদের। সপ্তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে জালে বল জড়ান আর্নল্ড। 

১৫ মিনিটের সময় ব্যবধান আরও বাড়তে পারত। তবে ডান দিক থেকে নেয়া সালাহর নিচু শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক। ৩৪তম মিনিটে আবারও সুযোগ পেয়ে ম্যাকগ্রেগরের দেয়াল ভেদ করতে ব্যর্থ হন নুনেজ। বিরতির আগে আরও তিনটি দুর্দান্ত সেভ করে ব্যবধান বাড়তে দেননি স্কটিশ গোলরক্ষক। 

৫৩ তম মিনিটে স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। রেঞ্জার্সের বক্সে দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল লিভারপুল। রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা রেঞ্জার্স প্রথম আশি মিনিটে লক্ষ্যে শট নিতে পারেনি একটিও। কিন্তু ৮৫ ও ৮৬ তম মিনিটে দুটি সহজ সুযোগ পেয়ে হাতছাড়া করে স্কটিশ ক্লাবটি।