NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo

পাবলিক প্লেসে মাস্ক না পরলে জরিমানার শাস্তি তুলে দিলো দিল্লি


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৪ এএম

>
পাবলিক প্লেসে মাস্ক না পরলে জরিমানার শাস্তি তুলে দিলো দিল্লি

পাবলিক প্লেসে মাস্ক না পরলে দিল্লিতে এখন থেকে আর কাউকে জরিমানা দিতে হবে না। বেশ কয়েকদিন ধরে করোনা শনাক্তের হার কমে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

দিল্লির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) এক সভায় জরিমানা তুলে নেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে এরইমধ্যে আদেশও দেওয়া হয়েছে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত এপ্রিলে দিল্লিতে প্রকাশ্যে মাস্ক না পরলে ৫০০ রুপি জরিমানার নিয়ম ফের চালু করেছিল সরকার।  

এদিকে, মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে মাত্র ৭৪ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ০৭ শতাংশ।

অন্যদিকে, রোগী কমে যাওয়ায় দিল্লিতে তিনটি কোভিড সেন্টার ভেঙে দিয়ে জমি খালি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি কোভিড হাসপাতালের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া কর্মীদের সঙ্গে চুক্তি বছরের শেষ পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে উৎসবের মৌসুমে কোভিড-১৯ পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজরদারির বিষয়ে কর্তৃপক্ষ আগে থেকেই সতর্ক করেছে। গত আগস্টে কেন্দ্র দিল্লিসহ বিভিন্ন রাজ্যে চিঠি দিয়ে সতর্ক করে জানিয়েছে, পূজার মৌসুমে করোনাসহ সংক্রামক রোগগুলো বিস্তার লাভ করতে পারে।