NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার
Logo
logo

হাড় ক্ষয়ের আশঙ্কা দ্বিগুণ বেড়ে যায় যে চার খাবারে


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ১০:৪০ পিএম

হাড় ক্ষয়ের আশঙ্কা দ্বিগুণ বেড়ে যায় যে চার খাবারে

ক্যালশিয়ামের ঘাটতি, অনিয়মিত খাওয়া-দাওয়া, শরীরচর্চার অভাব- এমন কিছু কারণে কম বয়সেই হাড়ের ক্ষয় শুরু হয়। হাড়ের যত্ন নিতে ক্যালসিয়ামের ভূমিকা প্রধান। এর ঘাটতি তাই হাড় ক্ষয়ের অন্যতম কারণ, কিন্তু একমাত্র নয়। চিকিৎসকরা জানাচ্ছেন, এমন কয়েকটি খাবার রয়েছে যেগুলো নিয়মিত খেলে হাড় ক্ষয়ের আশঙ্কা দ্বিগুণ হয়। হাড় ভালো রাখতে সেই খাবারগুলো এড়িয়ে চলাই শ্রেয়।

নরম পানীয়
গরমে স্বস্তি পেতে অনেকেই ভরসা রাখেন বোতলবন্দি নরম পানীয়ে। চিকিৎসকরা জানাচ্ছেন, এই ধরনের পানীয়ে ফসফরিক অ্যাসিড থাকে। মাত্রাতিরিক্ত হারে এই ধরনের পানীয় খাওয়ার ফলে ফসফরিক অ্যাসিড শরীরে জমা হতে থাকে। এই অম্ল উপাদানটি হাড় ক্ষয়ের অন্যতম কারণ।

প্রাণীজ প্রোটিন
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রাণীজ প্রোটিন অপরিহার্য। পুষ্টিবিদরাও রোজের পাতে মাছ, মাংস, ডিম রাখতে বলেন। প্রয়োজনের অতিরিক্ত এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস কিন্তু হাড় ক্ষয়ের কারণ হয়ে উঠতে পারে।

লবণ 
শুধু উচ্চ রক্তচাপ নয়, হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস কমাতে হবে। সরাসরি হাড়ের উপর প্রভাব ফেলা ছাড়াও লবণ কিন্তু ক্যালসিয়ামের পরিমাণও কমিয়ে দিতে পারে। তাই বেশি লবণ খাওয়ার অভ্যাস থাকলে তা বন্ধ করা প্রয়োজন। রান্নাতেও বেশি লবণ দেবেন না।

কফি
নিমেষে মাথার যন্ত্রণা কমাতে কফির ভূমিকা অনেকেই স্বীকার করেন। কিন্তু এতে থাকা ক্যাফিন হাড়ের সমস্যার কারণ হতে পারে। কম বয়সে হাড় ক্ষয়ের ঝুঁকি কমাতে বেশি কফি না খাওয়াই ভালো।

সূত্র: আনন্দবাজার