NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

সিলেটে হ্যাটট্রিক জয় ভারতের


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:১৫ এএম

সিলেটে হ্যাটট্রিক জয় ভারতের

স্পোর্টস ডেস্ক: এবার বাংলাদেশে বসেছে নারী এশিয়া কাপের আসর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে সিলেটে। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। করে ফেলেছে জয়ের হ্যাটট্রিকও।

আজ সংযুক্ত আরব আমিরাতকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারতের মেয়েরা।

 

ভারতের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে মাত্র ৭৪ রান তুলতে সমর্থ হয় আমিরাত। ভারতের বোলারদের তোপে কবিশা এগোদাগে (৩০) ও খুশি শর্মা (২৯) ছাড়া কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছতে পারেননি। ভারতের পক্ষে রাজেশ্বরী গায়কোয়াড় ২০ রান দিয়ে ২ উইকেট নেন।

এর আগে দ্বীপ্তি শর্মার ৪৯ বলে ৬৪ ও জেমিমা রদ্রিগেজের ৪৫ বলে ৭৫ রানের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করে ভারত। এই জয়ের ফলে তিন ম্যাচে ৬ পয়েন্ট ভারতের। পাকিস্তানকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে এখন তারাই।