NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

সাদা জার্সিতে আর দেখা যাবে না মঈনকে


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:৩৩ পিএম

>
সাদা জার্সিতে আর দেখা যাবে না মঈনকে

সর্বশেষ সাদা জার্সি গায়ে জড়িয়েছিলেন এক বছরেরও বেশি সময় আগে। এরপর সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত খেললেও পাঁচ দিনের খেলায় আর মাঠে নামেননি। কে জানতো, ভারতের বিপক্ষে সেই ওভাল টেস্টই যে শেষ টেস্ট হতে যাচ্ছে মঈন আলির। হ্যাঁ এটাই। ইংল্যান্ডের হয়ে সাদা জার্সিতে আর মাঠে নামবেন না মঈন, সোমবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ইংলিশ অলরাউন্ডার নিজেই। 

এক কথায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন মঈন। কোনো ধরনের আভাসও দেননি। তবে লাল বলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে নাকি আগেই এ ব্যাপারে কথা সেরে নিয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার। রোববার এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তিনি। 

৩৫ বছর বয়সী এ ক্রিকেটার মনে করেন, টেস্ট ক্রিকেটে ফেরার দরজাটা তার চিরতরে বন্ধ করা উচিত। মূলত বয়সের কারণেই এমনটা ভাবছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া সিদ্ধান্ত বদলানোর কোনো সম্ভাবনা নেই বলেও এসময় জানান মঈন।। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট অনেক কঠিন। আমার বয়স এখন ৩৫। আমি এখন ক্রিকেটটা উপভোগ করতে চাই। 
তাই সিদ্ধান্তটা পরিবর্তন করাটাও ঠিক মনে হচ্ছে না। এখন আমার সময় এসেছে ক্যারিয়ারের ওই দরজাটা চিরতরে বন্ধ করে দেওয়ার। ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলা গর্বের বিষয় এবং আমার স্বপ্নও পূরণ হয়েছে।’

‘ম্যাককালাম আমাকে ফোন দিয়েছিল। আমি তার দীর্ঘ সময় ধরে কথা বলেছি, তাকে বুঝিয়েছি। সে বুঝেছে, অনুভূতিটা সে জানে।  দুঃখজনকভাবে টেস্টের যাত্রায় আমি আর নেই।’

সাদা জার্সিতে ইংল্যান্ডের হয়ে ৬৪টি ম্যাচ খেলা মঈনের মোট রান ২৯১৪ রান। গড়টাও বেশ ভালোই, ২৮.৬৯। আবার বল হাতে উইকেটও নিয়েছেন ১৯৫টি। গেল বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন মঈন।