NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

অন্যকে খুশি করার চেষ্টা করে সময় নষ্ট করবেন না : পূজা চেরি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৯ এএম

অন্যকে খুশি করার চেষ্টা করে সময় নষ্ট করবেন না : পূজা চেরি

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে দেশের শীর্ষ নায়কের সঙ্গে নায়িকার প্রেম, সেই প্রেম নিয়ে বর্তমান সময়ের এক নায়িকার সঙ্গে অন্য নায়িকার অপ্রীতিকর ঘটনা, বেবি বাম্পসহ নায়িকার ফেসবুক পোস্টসহ বিভিন্ন ঘটনা। ঠিক এমন একসময় ঢালিউড অভিনেত্রী পূজা চেরিকে ঘিরেও বেশ কিছু গুঞ্জন উচ্চারিত হচ্ছে ফিল্মপাড়ায়।

এমন খবরও রটেছে, পূজা চেরি কারো সঙ্গে যোগাযোগ করছেন না, কারো ফোনও ধরছেন না। গত কয়েক দিন ফেসবুকেও সরব ছিলেন না পূজা চেরি।

বিজ্ঞাপন

তবে আজ রবিবার নিজের কয়েকটি ছবি ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘যে মুহূর্তে আপনি সব কিছু নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দেবেন তখন সেগুলো আরো সুন্দর হয়ে উঠবে। অন্যকে খুশি করার চেষ্টা করে সময় নষ্ট করবেন না...’

 

এদিকে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সরকারি অনুদানের সিনেমা 'হৃদিতা' মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ অক্টোবর। দীর্ঘ প্রতীক্ষার পর আমেরিকার ভিসাও পেয়েছেন পূজা চেরি।