NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

ইউক্রেনে রুশ পরমাণু হামলার শঙ্কা দেখছে না যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:১৩ পিএম

ইউক্রেনে রুশ পরমাণু হামলার শঙ্কা দেখছে না যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র মনে করে, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, পুতিন ইউক্রেন আক্রমণের দায়িত্বজ্ঞানহীন একটি সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সিদ্ধান্ত পুতিন নিয়েছেন বলে বিশ্বাস করি না।

রাশিয়া ও রুশদের রক্ষার জন্য পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে সম্প্রতি হুমকি দিয়েছেন ভ্লাদিমির পুতিন।

 

রুশ প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেছেন, তার কথা ধাপ্পাবাজি নয়।

 

এদিকে চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনে তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি রাশিয়ার বিবেচনা করা উচিত।

ইউক্রেনে হামলা শুরুর পর বারবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করে আসছে ওয়াশিংটন। পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি বিপর্যয়কর হবে বলেও মস্কোকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র : সিএনএন।