NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

হিন্দুদের মণ্ডপ-মন্দিরে হামলা করা দুর্বৃত্তদের ক্ষমা নেই : কাদের


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৫ এএম

হিন্দুদের মণ্ডপ-মন্দিরে হামলা করা দুর্বৃত্তদের ক্ষমা নেই : কাদের

ঢাকা: বাইরে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হিন্দুদের ওপর হামলা করে আওয়ামী লীগকে দোষী বানাতে চায় একটা অশুভ চক্র। রবিবার (২ অক্টোবর) সকালে রামকৃষ্ণ মিশন মঠে শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পূজা কমিটি জানিয়েছে সাম্প্রদায়িক হামলার বিচার হয় না।

কেন বিচার হবে না! বাংলাদেশে কত অপরাধীর বিচার শেখ হাসিনা করেছে। এমনকি নিজের দলের লোকেরাও জেলে আছে। যারা হিন্দুদের মন্দিরে বাড়ি-ঘরে-মণ্ডপে হামলা করে, যে পরিচয়ে হোক, এ দুর্বৃত্তদের ক্ষমা নেই। এদের বিচারের সম্মুখীন করতেই হবে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে।

 

তিনি বলেন, দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে একটা অশুভ চক্র হিন্দুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিয়ে চায় কাজটা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের হাতে মাইনরিটি নিরাপদ নয়। এটা মেসেজ দিতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বিরোধী দলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচন চান, শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম করতে দিন। সংলাপ করছেন করুন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। দুর্গা উৎসব দশমী পর্যন্ত শন্তিপূর্ণভাবে সম্পন্ন করার ব্যাপারে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল—আপনাদেরও ভূমিকা আছে। আপনারাও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।