NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

বার্লিনে ভিড়ের মধ্যে চালিয়ে দেওয়া হল গাড়ি, নিহত ১


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০১:৫৪ এএম

>
বার্লিনে ভিড়ের মধ্যে চালিয়ে দেওয়া হল গাড়ি, নিহত ১

জার্মানির রাজধানী বার্লিনের পশ্চিমের একটি জনপ্রিয় পর্যটন জেলায় একদল মানুষের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন এক ব্যক্তি। এতে অন্তত একজন নিহত ও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে বার্লিন পুলিশ জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, পশ্চিম বার্লিনে ভিড়ের মাঝে একটি গাড়ি চালিয়ে দিয়েছেন এক ব্যক্তি। এতে একজন নিহত ও পাশের একটি দোকানের জানালা ভেঙে গেছে।

ঘটনাস্থল থেকে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, এই ঘটনায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অব্স্থা গুরুতর বলে দেশটির ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন।

পুলিশ বলছে, ভিড়ের মধ্যে এক ব্যক্তি গাড়িটি চালিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তেবে এটি দুর্ঘটনা নাকি ইচ্ছেকৃতভাবে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে গাড়ির চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বার্লিন পুলিশ বলছে, আমরা প্রায় ১৩০ জন কর্মকর্তা বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। গাড়িটি ছোট এবং সেটি জব্দ করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, এই ঘটনাটি ইচ্ছেকৃত হামলা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সেখানে কম্বলে কাউকে ঢেকে রাখা হয়েছে। তিনি গাড়ি চাপায় প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে।

রূপালি রঙের রেনল্ট গাড়িটি কাঁচের জানালা ভেঙে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। দোকানের বাইরে অনেক মানুষের ভিড় ছিল। সেই ভিড়ের মাঝে লোকজনের ওপর গাড়িটি চালিয়ে দেওয়া হয়। বার্লিনের অন্যতম বিখ্যাত যুদ্ধ-বিধ্বস্ত গেডায়েচতিনিস্কির্চের গির্জার পাশে এই ঘটনা ঘটেছে।