NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

সাকিবকে ছাড়াই নিউজিল্যান্ডের বিমানে উঠল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৬ পিএম

>
সাকিবকে ছাড়াই নিউজিল্যান্ডের বিমানে উঠল বাংলাদেশ

রিদেশীয় সিরিজ খেলতে গতকাল শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটের ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছে বাংলাদেশ দল। অবশ্য দলের বহরে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান, জানা গেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকেই নিউজিল্যান্ডে দলের সাথে যোগ দেবেন তিনি। এছাড়া শেখ মেহেদী এবং রিশাদ হোসেন ছিলেন না দলের সাথে।

চার স্ট্যান্ডবাই ক্রিকেটার থেকে সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম যাচ্ছেন দলের সাথে। ২ তারিখ রবিবার ব্ল্যাকক্যাপসদের দেশে পৌঁছে একদিন বিরতি দিয়েই পরদিন অনুশীলন শুরু করার কথা রয়েছে বাংলাদেশ দলের। এরপর ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে ১৩ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই:
শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।