NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

তারকাদের নিয়ে বিরক্ত সালমান খান


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৪, ০৪:০১ এএম

>
তারকাদের নিয়ে বিরক্ত সালমান খান

আজ থেকে শুরু হচ্ছে বিগ বস ১৬। কয়েকদিন আগে এ রিয়েলিটি শোয়ের প্রচার শুরু হয়, সেখানে উপস্থিত ছিলেন সঞ্চালক সালমান খান। ‘বিগ বস ১৬’-এর নিয়মকানুন নিয়ে কথা বলার পাশাপাশি প্রথম প্রতিযোগী ‘তাজিক’ গায়ক আব্দু রোজিকের সঙ্গে সবার আলাপ করিয়ে দেন তিনি।  

সালমান এদিন নিজের মতামত তুলে ধরে বলেন, রিয়েলিটি শো-এ তারকা প্রতিযোগীদের দেখতে মোটেও ভালো লাগে না তার। 

৫৬ বছরের অভিনেতা বলেন, আমার ভীষণ রাগ ধরে, যখন দেখি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন প্রতিযোগীরা। দর্শক তো কেবল সেটুকুই দেখেন যেটুকু আমরা দেখাই। কিন্তু এক ঘণ্টার শোতে কত কিছুই যে কাটছাঁট করতে হয় সম্পাদনায়! মাঝেমাঝে সত্যিই বিরক্ত লাগে যখন তারকাদের রোয়াব সামলাতে হয় আমাকেই। সেগুলো তো সম্প্রচারিত হবে না! 

কিছু দিন আগেই শোরগোল পড়েছিল নতুন ‘বিগ বস্‌’-এর জন্য সালমানের পারিশ্রমিকের অঙ্ক শুনে। তিনি নাকি হেঁকেছিলেন ১০০০ কোটি টাকা! যা শুনে চোখ কপালে উঠেছিল ব্যবস্থাপকদের। অঙ্কটা যে আগের চেয়ে তিন গুণ বেশি! 

এ বিষয়েও মুখ খোলেন সালমান। রসিকতা করে বলেন, সঞ্চালনার জন্য যে হাজার কোটি টাকা আমি এই বছর পাব বলে গুজব উঠেছে তা আমি ফেরত দিতে যাচ্ছে। আমি যে টাকা কখনও হাতেই পাইনি, সেই টাকাই আমি ফেরত দিতে যাচ্ছে। এর ফলে আয়োজক সংস্থা সম্পূর্ণ লাভে থাকবে।