NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ১, ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির আসছে কার্তিক আরিয়ানের ‘অপারেশন সিঁদুর’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক মিশিগানে রিপাবলিকানদের হাতিয়ার ‘ইসলামবিদ্বেষ’ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা
Logo
logo

র‍্যাবের ডিজি হিসেবে দায়িত্ব নিলেন এম খুরশীদ হোসেন


খবর   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৪, ০৮:০৬ এএম

>
র‍্যাবের ডিজি হিসেবে দায়িত্ব নিলেন এম খুরশীদ হোসেন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৯ম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। 

এম খুরশীদ হোসেন ১২তম বিসিএসের (পুলিশ) মাধ্যমে পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। খুরশীদ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।