NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শাকিবের বাসায় অপু, চাইলেন দোয়া


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৪ এএম

>
শাকিবের বাসায় অপু, চাইলেন দোয়া

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তার জন্ম। সেই হিসেবে মঙ্গলবার ৬ বছর পূর্ণ করেছে এই ‘স্টার কিড’।

বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাসের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় এখন দুজনের সঙ্গে ভাগ করেই সময় কাটে জয়ের। তবে এদিন (২৭ সেপ্টেম্বর) জয়ের জন্মদিনে মিলল ভিন্ন ইঙ্গিত। ছেলের জন্মদিন উদযাপনের দিনে শাকিব খানের বাড়িতে দেখা যায় অপু বিশ্বাসকে।

শাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন অপু বিশ্বাস। ক্যাপশনে লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ ছবিতে দেখা যায় জয়কে কেক খাইয়ে দিচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

এর আগে এদিন সামাজিক মাধ্যমে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খান ও অপু বিশ্বাস। শাকিব খান জয়কে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পরই দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দেন নায়িকা বুবলী। নিজের বেবি বাম্প স্পষ্ট ছবি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লেখেন, ‘মি উইথ মাই লাইফ।’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’।

বুবলীর এই স্ট্যাটাসের পর দিনভর এ নিয়ে সামাজিক মাধ্যমে চলে জোর চর্চা। পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের বুবলী বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই। আমি একজন মুসলিম, তো এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি।’

এরপর রাতে শাকিবের বাসায় অপুর ছবি দেখে নতুন ভাবনায় পড়েন নেটিজেনরা। গত কিছুদিন ধরে শোবিজে গুঞ্জন বিচ্ছেদ ভুলে আবারও এক হতে যাচ্ছেন শাকিব-অপু। অপুর এই পোস্ট সেই গুঞ্জনকে যেন আরও উস্কে দিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত শাকিব-অপু-বুবলী ত্রিমুখী কাহিনি কোথায় গিয়ে দাঁড়ায়!