NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

আবারও টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯ পিএম

>
আবারও টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাত সফরের প্রথম ম্যাচে টসভাগ্য বাংলাদেশকে সঙ্গ দেয়নি। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান টস জিততে পারলেন না। ফলে দ্বিতীয় ম্যাচেও টস হেরে ব্যাট করতেই নামতে হচ্ছে সফরকারীদের।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে সফর করছে। সেই সিরিজে লাল সবুজের প্রতিনিধিদের দুই ম্যাচ খেলার কথা। তারই দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছে স্বাগতিক আমিরাতের।

প্রথম ম্যাচে বাংলাদেশের জিততে বেশ কষ্টই হয়েছিল, শেষ ওভারে ম্যাচটা জিতেছিল ৭ রানে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৫৮ রান তোলে সফরকারীরা।

প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে। অধিনায়ক নুরুল হাসান সোহান আবারও হেরেছেন টসে।

আমিরাতের বুকে টস জিতলেই যে দৃশ্য নিয়মিত দেখা যায়, সেটা দেখা গেছে আজও। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি আমিরাত অধিনায়ক রিজওয়ান।