NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

সেনাবাহিনীতে যুক্ত হলো নতুন সামরিক উড়োজাহাজ


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৮ পিএম

>
সেনাবাহিনীতে যুক্ত হলো নতুন সামরিক উড়োজাহাজ

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে যুক্ত হলো দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি সামরিক উড়োজাহাজ।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উড়োজাহাজটি আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে যুক্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি সামরিক উড়োজাহাজটি যুক্ত হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো ডি আসিস বেনিটেজ সালাস, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমান বাহিনী, বিজিবি, র‌্যাব কর্মকর্তারা ও আমন্ত্রিত অন্যান্য অতিথিরা।

আইএসপিআর জানায়, স্পেনের এয়ারবাস মিলিটারি কর্তৃক নির্মিত উড়োজাহাজটি স্পেন থেকে উড্ডয়ন করে আজ দুপুরে বাংলাদেশের ভূমি স্পর্শ করে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে উড়োজাহাজটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আসে। এ সময় ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সামরিক উড়োজাহাজটিকে অভ্যর্থনা জানানো হয়।

এ সময় সেনাপ্রধান সেনাবাহিনীর আধুনিকায়ন এবং উন্নয়নে প্রধানমন্ত্রীর যুগান্তকারী দিক-নির্দেশনা এবং বিশেষ আগ্রহের জন্য ধন্যবাদ জানান। জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত রয়েছে বলে তিনি তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

আইএসপিআর আরও জানিয়েছে, দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি উড়োজাহাজ সংযুক্ত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেল। উড়োজাহাজটি যুদ্ধক্ষেত্রে ছত্রীসেনা অবতরণ, এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত সেনা স্থানান্তর, আকাশ থেকে পর্যবেক্ষণ, কার্গো পরিবহন, ভিআইপি মিশন ছাড়াও অধিক সংখ্যক জরুরি রোগী পরিবহনের জন্য ব্যবহার করা হবে। উড়োজাহাজটি দেশের প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজনীয় ত্রাণ ও ওষুধ সামগ্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।