NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

‘অর্ডার অব রিও ব্র্যাঙ্কো’ পুরস্কার হাতে পেলেন রাষ্ট্রদূত আবিদা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:২৮ এএম

>
‘অর্ডার অব রিও ব্র্যাঙ্কো’ পুরস্কার হাতে পেলেন রাষ্ট্রদূত আবিদা

বাংলাদেশের ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ‘অর্ডার অব রিও ব্র্যাঙ্কো’ পুরস্কারে ভূষিত হয়েছেন বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। ব্রাজিল সরকারের দেওয়া এ পুরস্কার আবিদা ইসলামের কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা।

বুধবার (৮ জুন) রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার ভেরিফায়েড ফেসবুকে এসব তথ্য নিশ্চিত করেন।

পুরস্কার পাওয়া আবিদা ইসলাম ফেসবুকে লিখেছেন, চার বছর পর আমাদের দুই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য মহাপরিচালক (আমেরিকা) হিসাবে আমার অবদানের জন্য ব্রাজিল সরকারের কাছ থেকে 'অর্ডার অব রিও ব্র্যাঙ্কো' নামে মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়ে আমি সম্মানিত বোধ করছি। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত অলিভেইরা এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারটি হস্তান্তর করেন। পুরস্কারটি আগে ঘোষণা হলেও কোভিড-১৯ মহামারির কারণে এটি পেতে বিলম্বিত হয়।

আবিদা ইসলাম বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সমদূরবর্তী দায়িত্ব হিসেবে কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি প্রায় সাড়ে তিন বছর দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে আবিদা ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের (আমেরিকা অনুবিভাগ) দায়িত্ব পালন করছেন। সে সময়কার দায়িত্ব পালনকালে ঢাকা ও ব্রাসিলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে তিনি ব্রাজিল সরকার থেকে এ সম্মাননা পেলেন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আবিদা ইসলাম। তিনি লন্ডন, ব্রাসেলস, কলকাতা ও কলম্বোর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগেও কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর আবিদা ইসলাম অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটি থেকে পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর করেন।