NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

আমিরাতকে ছোট করে দেখছেন না সোহান


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০১:১৮ পিএম

>
আমিরাতকে ছোট করে দেখছেন না সোহান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিজেদের আরোও প্রস্তুত করতে বাংলাদেশ দল এখন রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় অধিনায়কের দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান। আজ রোববার প্রথম ম্যাচে মাঠে নামার আগে সোহান জানালেন, সংযুক্ত আরব আমিরাতকে ছোট করে দেখছেন না, যেহেতু তারা আন্তর্জাতিক ম্যাচ খেলে, তাই তারা অবশ্যই ক্যাপাবল।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজের এক ভিডিও বার্তায় দেখা যায় ম্যাচের আগের দিন কথা বলেছেন সোহান। সেখানে জানান, প্রতিপক্ষকে মোটেও দুর্বল মানছেন না এই অধিনায়ক। একই সঙ্গে  জানালেন টি-টোয়েন্টিতে যারা ভালো খেলবে রেজাল্ট তাদের পক্ষেই যাবে।

সোহান বলেন, 'প্রথমেই আমি এ শব্দটা কোনভাবেই ব্যবহার করতে চাই না কোন টিম দুর্বল বা ছোট করা। তারা যেহেতু আন্তর্জাতিক খেলতেছে অবশ্যই তারা ক্যাপাবল। স্পেশালি টি-টোয়েন্টিতে দেখবেন যারা যেদিন ভালো খেলছে, ভালো রেজাল্ট আসে তাদের পক্ষেই। আমাদেন অন্য কোন পথ নেই ভালো খেলা ছাড়া। আমরা আমাদের প্রসেসটা ঠিক রেখে ভালো খেলার চেষ্টা করবো।'

প্রথম ম্যাচে একাদশ হবে, ওপেনিং কিংবা অন্যান্য পজিশনে কে খেলবেন এসব নিয়ে নিদিষ্ট করে কিছু জানান নি সোহান। শুধু এটুকু বললেন বেস্ট সাইড নিয়েই খেলার চেষ্টা থাকবে তার

এ নিয়ে সোহান বলেন, 'নিদিষ্টকরে কারো নাম এখনই মেনশন করতে চাচ্ছি না, যেহেতু কালকে টুর্নামেন্ট হবে। আমার কাছে মনে হয় বেস্ট ব্যালেন্স সাইড যেটা সেটা নিয়েই খেলার চেষ্টা করবো। সামনে আমাদের নিউজিল্যান্ডে সিরিজ আছে পরবর্তীতে বিশ্বকাপ আছে। আমরা একটি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি তো আমরা ওটাই ফলো করার চেষ্টা করবো।'

সোহান আরোও যোগ করেন, 'এটা যদি বলি অবশ্যই জেতা, আন্তর্জাতিক প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হয়ে প্রতিটা ম্যাচ খেলাই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ সেহেতু আমরা আমাদের হ্যান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্স যে টিমটা সেটা এবং সবচেয়ে বেশি ফোকাস যেটা ম্যাচটা জেতা।'