NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

নেইমারের গোল ছাড়াই দাপুটে জয় ব্রাজিলের


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:৫৭ এএম

>
নেইমারের গোল ছাড়াই দাপুটে জয় ব্রাজিলের

ব্রাজিল ৩-০ ঘানা, গোল তিনটি পেয়েছেন দু’জন; মারকিনিয়োস আর রিচার্লিসন। স্কোরশিট বলবে, তার গোল ছাড়াই ব্রাজিল ঘানার বিপক্ষে ছড়ি ঘোরাল। তবে স্কোরশিট এটা বলবে না, সেই ম্যাচের অবিসংবাদিত সেরা খেলোয়াড়টা নেইমারই ছিলেন। তার দারুণ নৈপুণ্যেই বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোর প্রথম ম্যাচে দাপুটে জয়টা তুলে নিল ব্রাজিল। 

ঘানার বিপক্ষে ব্রাজিল সবশেষ খেলেছে সেই ২০১১ সালে। ১১ বছর আগের সেই ম্যাচে ব্রাজিল জিতেছিল ১-০ গোলে। আর সামগ্রিক হিসেবেও ব্রাজিলকে কখনো হারাতে পারেনি ঘানা, পারেনি নিদেনপক্ষে একটা ড্র আদায় করে নিতেও। সোনালি যুগের ঘানা যেটা পারেনি, সেটা যে বর্তমান ঘানাও পারবে না, সেটা একরকম অনুমিতই ছিল। মাঠের খেলায় পাওয়া গেল তারই প্রমাণ।

শুরুর গোলে অবশ্য নেইমারের অবদান নেই। ৯ মিনিটে রাফিনিয়ার নেওয়া কর্নারে ব্রাজিলকে এগিয়ে দেন মারকিনিয়োস। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল, ডান পাশ থেকে ক্রস করেন নেইমার, রিচার্লিসন করেন গোল।

৪০ মিনিটে তৃতীয় গোলের দেখা পেয়ে যায় ব্রাজিল। নেইমারের ফ্রি কিকে করা রিচার্লিসনের হেডার গিয়ে আছড়ে পড়ে ঘানার জালে। ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর ফিরে ব্রাজিল কোচ তিতে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করেছেন। থিয়াগো সিলভার বদলে গ্লেইসন ব্রেমার, রিচার্লিসনকে তুলে মাতেউস কুনিয়া, ক্যাসেমিরোর জায়গায় ফ্যাবিনিও, ভিনিসিয়াসকে তুলে নিয়ে অ্যান্টোনি, আর রাফিনিয়ার বদলে নামান রদ্রিগোকে। গোলের সুযোগ তাতে কিছুটা কমেছে, তবে তাদের বাজিয়ে দেখার তৃপ্তিটা ঠিকই পেয়েছে ব্রাজিল। 

প্রাণভোমরা নেইমারের দারুণ ফর্ম, দাপুটে জয়, বেঞ্চের খেলোয়াড়দের বাজিয়ে দেখা… বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ থেকে এর চেয়ে বেশি আর কী চাইতে পারত ব্রাজিল? নিজেদের পরবর্তী প্রীতি ম্যাচে আগামী ২৮ সেপ্টেম্বর আবারও মাঠে নামবেন নেইমাররা। তিউনিসিয়ার বিপক্ষে সেই ম্যাচেও প্রাপ্তির ঝুলিটা এভাবেই পূর্ণ হোক, সেটাই নিশ্চয়ই চাইবে ব্রাজিল!