NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

লাগেজে হাত দেওয়ার কোনো সুযোগ নেই : বিমান প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ১০:৩৪ এএম

>
লাগেজে হাত দেওয়ার কোনো সুযোগ নেই : বিমান প্রতিমন্ত্রী

কাঠমুন্ডু থেকে সাফ বিজয়ীদের নিয়ে আসা বিমানটি ভিআইপি মর্যাদায় আনা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, বিমানের লাগেজে হাত দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। যদি কারো বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মনিটর আয়োজিত গালা অ্যাওয়ার্ড সিরিমনি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

মাহবুব আলী বলেন, সম্ভবত বিমানের পক্ষ থেকে আপনারা প্রেস রিলিজ পেয়েছেন। বিমানের ইডি সাহেব এখানে ছিলেন। আমি ওনার সঙ্গেও কথা বলেছি। যে ফ্লাইটটা কাঠমুন্ডু থেকে এটা এসেছে ওটা ৭৩৭। এটাকে ভিআইপি মর্যাদা দিয়ে ফ্লাইটে আনা হয়েছে কাঠমান্ডু থেকে। 737 কিন্তু বোডিং বে-তে ছিল। এটাকে বোর্ডিং ব্রিজে আনা হয়েছে। এ বিমানের যত লাগেজ সব ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে সব এজেন্সি সেখানে ছিল এবং বাফুফের লোকজন লাগেজ রিসিভ করেছে। হায়েস্ট কনসিডারেশন তাদের বেলায় দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, তাদেরকে আনার ব্যাপারে দেশবাসী যেমন আনন্দিত, তেমনি বিমানের পক্ষ থেকে বিমানের ভেতর কেক কাটা হয়েছে, মিষ্টি বিতরণ করা হয়েছে। দেশবাসী সবার সঙ্গে আমরাও আনন্দিত। কিন্তু যে এলিগেশনটা এসেছে সেটি বিমান থেকে লাগেজ বেল্টে আসা পর্যন্ত এবং বাফুফের লোকজন নেওয়া পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ছিল না। কোনো ধরনের ঘটনা ঘটেও নাই। সিসিটিভি আছে, আপনারা যদি প্রয়োজন মনে করেন আপনারা আসেন, আমরা একসঙ্গে বসে দেখি।

বিমানে নারী পাইলটদের হ্যারাসমেন্ট করা হচ্ছে এমন অভিযোগের বিষয়ে আপনি কিছু জানেন কিনা— জানতে চাইলে তিনি বলেন, ডেফিনেটলি এ অভিযোগগুলো গুরুত্ব সহকারে নেওয়া হবে। যদি কোনো সত্যতা পাওয়া যায় তবে সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করা হবে। আমরা চাই না যেকোনো পর্যায়ে নারীরা এরকম হয়রানির স্বীকার হোক।

বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, নেপাল হোক বা যেকোনো ডেস্টিনেশনে হোক বর্তমানে আমাদের সক্ষমতা ও অবকাঠামোর কিছু অভাব থাকতে পারে। সেজন্য হয়তো আমরা পূর্ণ সেবা দিতে পারি না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে বিমানবন্দরে কোনো ধরনের যাত্রী হয়রানি না হয়।