NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

বাংলাদেশে হামলার হুমকি আল-কায়েদার


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০৯:২১ এএম

>
বাংলাদেশে হামলার হুমকি আল-কায়েদার

ব্লগার অনন্ত বিজয় ও শাফিউল ইসলামকে হত্যায় অভিযুক্ত সাতজনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ায় বাংলাদেশ সরকারের নিন্দা জানিয়েছে আফগানিস্তানে সক্রিয় জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস)। রোববার নিষিদ্ধঘোষিত এই জঙ্গি সংগঠনের বিবৃতিতে নিন্দা জানানোর পাশাপাশি বাংলাদেশে হামলা চালানোরও হুমকি দেওয়া হয়েছে।

একিউআইএসের বিবৃতিতে বাংলাদেশ সরকারকে ‘হিন্দুত্ববাদ এবং তাগুতের আজ্ঞাবহ অ্যাজেন্ট’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশ সরকার ইসলামবিদ্বেষীদের বিচারের আওতায় আনেনি। এর পরিবর্তে ‘নিরপরাধ’ ব্যক্তিদের মৃত্যুদণ্ড দিয়েছে। এই নিরপরাধ ব্যক্তিরা একিউআইএসের মুজাহিদিন ছিলেন, যারা ইসলামের অবমাননাকারীদের হত্যা করেছে।’’

বাংলাদেশে হামলা চালানোর হুমকির একদিন পর দিল্লি, মুম্বাই, উত্তর প্রদেশ এবং গুজরাটে বোমা হামলার হুমকি দিয়েছে একিউআইএস। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুুপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ভারতকে শিক্ষা দিতে এই হামলার হুমকি দেওয়া হয়েছে।

dhakapost
বাংলাদেশে হামলার হুমকি দিয়ে আল-কায়েদার প্রকাশিত বিবৃতি

গত মাসে বিজেপির মুখপাত্রের ওই মন্তব্যের পর ভারতকে হুমকি দিয়েছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা। আর ব্লগার শাফিউল ইসলাম ও অনন্ত বিজয়কে ২০১৪ এবং ২০১৫ সালে হত্যার দায়ে সন্দেহভাজন অভিযুক্তদের সর্বোচ্চ সাজা দেওয়ায় বাংলাদেশে হামলার হুমকি এবং সরকারের নিন্দা জানিয়েছে এই জঙ্গিগোষ্ঠী।

বাংলাদেশ এবং ভারতে হামলার হুমকির পৃথক বিবৃতিতে আফগানিস্তান-পাকিস্তানে এই গোষ্ঠীর পুনরুত্থানের ইঙ্গিত পাওয়া গেছে। গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সৈন্যরা চলে যাওয়ার পর এই দুই দেশে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি তালেবানের সহায়তায় আফগানিস্তানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও আল-কায়েদা এই অভিযোগ অস্বীকার করেছে।