NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
Logo
logo

‘তামিম এখন আর তরুণ নয়, বড় হয়েছে’


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৭ পিএম

>
‘তামিম এখন আর তরুণ নয়, বড় হয়েছে’

তামিম ইকবাল ইস্যুতে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট। বাঁহাতি ওপেনার টি-টোয়েন্টিতে আবার ফিরবেন কি না সে নিয়ে জল ঘোলা হচ্ছে বেশ। তামিম সরাসরি কিছু না বললেও জড়িয়েছেন কথার লড়াইয়ে। ক্রিকেট বোর্ড তামিমকে খেলানোর জন্য জোর করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তবে তামিম আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চাইলে তাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই এই ফরম্যাটে খেলতে হবে বলে জানিয়েছে বিসিবি।

‘তামিম এখন আর তরুণ নয়, বড় হয়েছে’ জানিয়ে তাকে তার সিদ্ধান্ত একাই নিতে হবে বলে মত দিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আজ বুধবার নিজের বাসভবনে সংবাদমাধ্যমকে সুজন এ কথা বলেন।

সুজন বলেন, ‘এটা তামিমের কল (টি-টোয়েন্টি না খেলা)। এটা ওর ক্যারিয়ার। তামিম তো আর এখন তরুণ তামিম নয়, সে বড় হয়েছে। তিন ফরম্যাটে খেলা অনেকের জন্য কঠিন হচ্ছে। টানা খেলা, ফিটনেস ধরে রাখা সবকিছু গুরুত্বপূর্ণ। সিনিয়র খেলোয়াড়রা নিজেরাই বেছে নেবে। যদি মনে করে এক ফরম্যাট স্কিপ করতে চাই, সেটাও ওর মতামত।’

যোগ করেন সুজন, ‘যদি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, আমাদের বিশ্বকাপ প্রস্তুতি ও পরিকল্পনা তো এই সিরিজ দিয়েই শুরু হয়ে যাচ্ছে। তামিম টি-টোয়েন্টি স্কোয়াডে নেই, এমন না যে ও পারফরম্যান্সের জন্য বাদ পড়েছে। হয়ত বলেছিল ও আগ্রহী নয়। এছাড়া তো না রাখার কারণ আমি দেখি না। এখনও দেশসেরা তামিমই। নেগোশিয়েটের কোনো ব্যাপার নয়। আপনি খেলবেন কি না এটা গুরুত্বপূর্ণ। জোর করে তো কিছু করাতে পারবেন না।’

২০২০ সালে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তামিম। এরপর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে সরিয়ে নেন স্কোয়াড থেকে। পরে বেশ নাটকীয়তা শেষে গত ২৭ জানুয়ারি জানান, আপাতত ৬ মাসের জন্য এই ফরম্যাট থেকে দূরে থাকবেন তিনি। তবে ৪ মাস শেষ হলেও ফেরা নিয়ে এখনো নিশ্চুপ তামিম।