NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ২৯, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মামদানির ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখল আদালত ঝড়ের কারণে পিছিয়ে গেল ১০০তম মেসিস থ্যাংক্সগিভিং প্যারেড, অনুষ্ঠিত হবে আজ এল সালভাদরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কলম্বাসের কাছে হেরে এমএলএস প্লে-অফ থেকে বিদায় নিল মেসির ইন্টার মিয়ামি প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা রহমান সৃজনশীল অর্থনীতিতে শিল্প-সংস্কৃতিকে অর্থমূল্য দিতে চায় সরকার : অর্থমন্ত্রী জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা শেষ মুহূর্তে গোল খেয়ে মেসিদের স্বপ্নভঙ্গ, ইন্টার মায়ামির বিদায় ১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের নতুন উদ্যোগও আটকাল আদালত
Logo
logo

জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজকে দেশে প্রবেশ করতে দেয়নি কোস্টারিকা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের আটক হওয়ার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন তিনি।

 

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, গত বৃহস্পতিবার কোস্টারিকার রাজধানী সান হোসের কাছে হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আলবানিজকে আটকে রাখা হয়। পরে তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমর বাদিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আন্তর্জাতিক সতর্কবার্তার আওতায় থাকায় আলবানিজকে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।’

তবে কোন দেশ এই সতর্কবার্তা জারি করেছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

বাদিয়া আরো বলেন, ‘জাতীয় নিরাপত্তা যখন ঝুঁকির মুখে পড়ে, যেমনটি এ ক্ষেত্রে ঘটেছে, তখন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের আইনি ব্যবস্থার বিধান কঠোরভাবে প্রয়োগ করে।’

 

প্রসঙ্গত, ২০২২ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদ আলবানিজকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়। জাতিসংঘের অন্যান্য স্বাধীন বিশেষজ্ঞের মতো তিনিও সংস্থাটির আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন না। একাডেমিক ও মানবাধিকারবিষয়ক কাজের স্বীকৃতিস্বরূপ কোস্টারিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করতে দেশটিতে যাচ্ছিলেন তিনি।

 

গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও অন্যান্য যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ধরায় দীর্ঘদিন ধরে ইসরায়েল ও তার মিত্রদের কঠোর সমালোচনার মুখে রয়েছেন আলবানিজ। এসব সমালোচকদের মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে।