NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর অনুশীলন পরিদর্শনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-চীনের প্রতিদ্বন্দ্বিতায় যেভাবে বাড়ছে সংঘাতের ঝুঁকি স্মৃতিকথায় সাভারকরকে নিয়ে সমালোচনা, ক্ষমা চাইতে সোনিয়াকে নোটিশ পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা গাজা যুদ্ধ ৭৭ বছরের মানব উন্নয়ন ধ্বংস করেছে: জাতিসংঘের সতর্কবার্তা মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুন, নিহত ৩ আন্তর্জাতিক বিচারের দ্বারস্থ হলো ইরান
Logo
logo

সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর অনুশীলন পরিদর্শনে প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:১১ পিএম

সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর অনুশীলন পরিদর্শনে প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রী আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেছেন।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হন তিনি।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

 

মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।