যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। দুই পরাশক্তি নিজেদের প্রতিযোগিতাকে সংঘাতে রূপ নেওয়া থেকে বিরত রাখতে একসময় যেসব সুরক্ষাব্যবস্থা মেনে চলত, এখন সেগুলোর প্রতি তাদের গুরুত্ব দিন দিন কমে আসছে।
খবর প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:১১ পিএম

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। দুই পরাশক্তি নিজেদের প্রতিযোগিতাকে সংঘাতে রূপ নেওয়া থেকে বিরত রাখতে একসময় যেসব সুরক্ষাব্যবস্থা মেনে চলত, এখন সেগুলোর প্রতি তাদের গুরুত্ব দিন দিন কমে আসছে।
অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও চীন প্রতিটি ক্ষেত্রেই প্রতিযোগিতায় লিপ্ত। তবে এই প্রতিযোগিতা যাতে সংঘাতে রূপ না নেয়, সে জন্য আগে যে সুরক্ষাব্যবস্থাগুলো কার্যকর ছিল, এখন সেগুলোর প্রতি দুই দেশেরই গুরুত্ব কমে গেছে।
পেনি ওং সতর্ক করেন, বাণিজ্য, বিনিয়োগ, নৌপথ, খাদ্যনিরাপত্তা, সমুদ্রের তলদেশের যোগাযোগ কেবল এবং গুরুত্বপূর্ণ খনিজসম্পদ ক্রমেই রাজনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হয়ে উঠছে।
চীনের সমালোচনা করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কোনো দেশ এত বড় সামরিক সক্ষমতা বৃদ্ধি করেনি, অথচ চীন এ ক্ষেত্রে পর্যাপ্ত স্বচ্ছতা বজায় রাখছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রও তার কৌশলগত অগ্রাধিকারে পরিবর্তন আনছে।
তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ‘অপরিহার্য’ বলে উল্লেখ করেন তিনি। পেনি ওং দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, কোরীয় উপদ্বীপ এবং তাইওয়ান প্রণালিকে সম্ভাব্য সংঘাতের কেন্দ্র হিসেবে চিহ্নিত করেন। এসব অঞ্চলের বিরোধ ও মতপার্থক্য শক্তি প্রয়োগ বা জবরদস্তির পরিবর্তে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি।
তাইওয়ান প্রণালিতে একতরফাভাবে বিদ্যমান পরিস্থিতির পরিবর্তনের বিরোধিতাও করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।