NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ২৯, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মামদানির ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখল আদালত ঝড়ের কারণে পিছিয়ে গেল ১০০তম মেসিস থ্যাংক্সগিভিং প্যারেড, অনুষ্ঠিত হবে আজ এল সালভাদরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কলম্বাসের কাছে হেরে এমএলএস প্লে-অফ থেকে বিদায় নিল মেসির ইন্টার মিয়ামি প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা রহমান সৃজনশীল অর্থনীতিতে শিল্প-সংস্কৃতিকে অর্থমূল্য দিতে চায় সরকার : অর্থমন্ত্রী জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা শেষ মুহূর্তে গোল খেয়ে মেসিদের স্বপ্নভঙ্গ, ইন্টার মায়ামির বিদায় ১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের নতুন উদ্যোগও আটকাল আদালত
Logo
logo

ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৬, ০৯:১১ পিএম

ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা

ব্রাজিলের ফুটবলে রিও ডি জেনিরোর ক্লাবগুলোর আধিপত্য যেন থামছেই না। দেশটির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর ব্রাজিলিয়ান লিগের শিরোপা টানা তৃতীয় বছরের মতো গেল রিও ডি জেনিরোতে।

 

 

২০২৪ সালে বোতাফোগোর পর ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্লামেঙ্গো। এবার ২০২৬ মৌসুমেও শিরোপা ধরে রেখে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো রিওর ঐতিহ্যবাহী ক্লাবটি।

কাল রাতে পালমেইরাসের মাঠ নুব্যাংক পার্কে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা নিশ্চিত করে ফ্লামেঙ্গো। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের লড়াই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

 

Ball
বল দখলের লড়াইয়ে পালমেইরাসের ভিতর রকি (বাঁয়ে) ও ফ্লামেঙ্গোর আলেক্স সান্দ্রো। ছবি: রয়টার্স

১২ মিনিটে জন আরিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল পালমেইরাস। কিন্তু ৭৬ মিনিটে সমতা আনেন ফ্লামেঙ্গোর স্যামুয়েল লিনো। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ফ্লামেঙ্গো, যা তাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য যথেষ্ট ছিল।

 


 

এই শিরোপার মধ্য দিয়ে ব্রাজিলিয়ান ফুটবলে নিজেদের শক্তিশালী অবস্থান আরেকবার জানান দিল ফ্লামেঙ্গো। বিপুল সমর্থকগোষ্ঠী, সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের জন্য পরিচিত ক্লাবটি সাম্প্রতিক বছরগুলোতেও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।


 

অন্যদিকে, ২০২৪ সালে বোতাফোগোর শিরোপা জয় এবং পরের দুই মৌসুমে ফ্লামেঙ্গোর সাফল্য রিও ডি জেনেইরোর ফুটবল ঐতিহ্যকে নতুন করে সামনে এনেছে। ফলে ব্রাজিলিয়ান লিগের টানা তিন মৌসুমের শিরোপা উৎসব চলছে একই শহরে।