NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

বিচার বিভাগের সমস্যা সমাধানে কার্পণ্য করবে না সরকার: আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:২৮ এএম

বিচার বিভাগের সমস্যা সমাধানে কার্পণ্য করবে না সরকার: আইনমন্ত্রী

ঢাকাআইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিচার বিভাগের সমস্যা সমাধানে কোনো কার্পণ্য করবে না। তিনি বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের অবকাঠামো ও লজিস্টিক সমস্যা দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এ সমস্যা দূর না হওয়া পর্যন্ত পদক্ষেপ নিতে থাকবে। 

ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটগণের জন্য আয়োজিত পাঁচদিনব্যাপী চলমান রিফ্রেসার কোর্সের আজকের এক অধিবেশনে মামলাজটের কারণ ও তার সমাধানের সুপারিশ শীর্ষক দলগত উপস্থাপনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

দলগত উপস্থাপনায় ছয়টি গ্রুপে বিভক্ত ৩০ জন বিচারক মামলাজটের কারণ ও তার সমাধানের সুপারিশ তুলে ধারেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, কোর্স পরিচালক মীর মো. এমতাজুল হকসহ  আইন ও বিচার বিভাগ এবং ইনস্টিটিউটের ঊর্দ্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মামলাজট নিরসনের জোর চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বিচারকদের বলেন, আমাদের মূল উদ্দেশ্য মামলাজট কমিয়ে এনে জনগণকে দ্রুত ন্যায়বিচার প্রদান করা। তাই মামলাজট যে একটি বড় সমস্যা সেটা নিয়ে চিন্তা করতে হবে এবং এই চিন্তা মাঠ পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমানে যে হারে মামলা নিষ্পত্তি হচ্ছে তা অব্যাহত থাকলে মামলাজট কমে আসবে। 

বিচার ও সালিস এক নয়—এ কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, আইনের পরিসীমার মধ্যে থেকেই জনগণের কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে হবে এবং মামলা জট নিরসন করতে হবে। জনগণের ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা দিতে পারলে বিচার বিভাগের সাফল্য সমৃদ্ধ হবে।