NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে সরকার গঠনে অনিশ্চয়তা, ভাগ্য ঝুলছে বিশেষ ভোটে শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগে মেগানের বাবা থমাস মার্কেল গ্রেপ্তার ও গৃহবন্দি পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা জার্সিতে লাল ফুল, বাঁশিতে করুণ সুর—প্রিমিয়ার লিগে কেন এই আয়োজন
Logo
logo

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার পর টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সরকারপ্রধান ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়েছেন বলে জানিয়েছেন তার উপ-প্রেসসচিব হাসান শিপলু।

 

প্রধানমন্ত্রীকে শাহজালাল বিমানবন্দরে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

 

 

উপ-প্রেসসচিব শিপলু বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার আনতালিয়া পৌঁছে জলবায়ু সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার তিনি দেশে ফিরবেন।

 

 

 

এর আগে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার সংবাদ সম্মেলন করে বলেন, ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের এ সফরের শেষ দিন প্লেনারি সেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে।