যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার ওয়াশিংটনে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য তিনি সরাসরি ইরান যুদ্ধকে দায়ী করেছেন।
খবর প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার ওয়াশিংটনে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য তিনি সরাসরি ইরান যুদ্ধকে দায়ী করেছেন।
তার এই বক্তব্যকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন অনেকে।
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থান নিয়ে ওয়াশিংটনে আগে থেকেই আলোচনা ছিল। প্রকাশ্যে তিনি বারবার এই যুদ্ধের প্রতি সমর্থন জানালেও, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে তিনি এর বিরোধিতা করেছেন বলে জানা গেছে। তবে এত দিন তার এই মতপার্থক্যের বিষয়টি প্রকাশ্যে আসেনি।
তিনি লেখেন, ‘আপনি যদি মনে করেন, আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোর বিনিময়েও এই যুদ্ধের মূল্য দেওয়া সার্থক হয়েছে, তাহলে সরাসরি সেটাই বলুন।’ তার এই বক্তব্যকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন অনেকে।
তিনি আরো লেখেন, ‘যুক্তি দিয়ে বোঝান, কেন এই মূল্য দেওয়া যৌক্তিক ছিল।
তবে এরপর আরো বিস্ময়কর ঘটনা ঘটে। সাধারণত নিজের জ্যেষ্ঠ উপদেষ্টাদের কাছ থেকে নিঃশর্ত আনুগত্য প্রত্যাশা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।