NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শাহরুখের যে অভ্যাসে বিরক্ত স্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:১৫ পিএম

>
শাহরুখের যে অভ্যাসে বিরক্ত স্ত্রী

বলিউডের আলোচিত দম্পতি শাহরুখ খান ও গৌরি খান। দুজনের ভালোবাসার কথা ভক্তরা ভালো করেই জানেন। তরুণ বয়সে ভালোবেসে বিয়ের পর এখনো অটুট তাদের বন্ধন। দুই সন্তানকে নিয়ে সুখেই জীবন কাটাচ্ছেন শাহরুখ-গৌরি।

বলিউডের পরিচালক-প্রযোজক করন জোহরের আলোচিত শো ‘কফি উইথ করন’-এর সপ্তম সিজনের অতিথি হয়ে এসেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সেখানে গৌরী জানিয়েছেন স্বামীর এক অভ্যাসের কথা। যে অভ্যাসে বিরক্ত তিনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে করন তার ইনস্টাগ্রামে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানের পর্বটির প্রোমো শেয়ার করেন। সেখানে করনকে বলতে শোনা যায়, ‘অসাধারণ এই নারীরা এসেছেন কিছু বিষয় ফাঁস করার জন্য।’

প্রমোতে করন জোহর গৌরী খানকে প্রশ্ন করেন, ‘মেয়ে সুহানা খানকে ডেটিংয়ের ব্যাপারে কী পরামর্শ দেবেন?’ জবাবে গৌরী বলেন, ‘একসঙ্গে যেন কখনো দুজন ছেলের সঙ্গে প্রেম না করে।’

গৌরী আরও জানিয়েছেন শাহরুখের একটি অভ্যাস সম্পর্কে, যে অভ্যাসে তিনি বিরক্ত। গৌরী জানান, বাড়িতে পার্টি হলে অতিথিদের নিচে নেমে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন শাহরুখ। অনেক সময় সেখানেই দীর্ঘ আড্ডা জুড়ে দেন। তখন পার্টির অতিথিরা শাহরুখকে খুঁজতে শুরু করেন। শাহরুখের কাণ্ডে মনে হয়, বাড়িতে নয়, পার্টি হচ্ছে রাস্তায়।’

গৌরী ছাড়াও ‘কফি উইথ করন’-এর পর্বে আছেন চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে ও সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর। ২২ সেপ্টেম্বর রাত ১২টায় ডিজনি প্লাস হটস্টার দেখা যাবে এটি।