NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩
Logo
logo

ভারতীয় হাইকমিশনের সতর্কতা সচেতনতা সপ্তাহ শুরু


খবর   প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

ভারতীয় হাইকমিশনের সতর্কতা সচেতনতা সপ্তাহ শুরু

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে সতর্কতা সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। সততা, নিষ্ঠা ও নৈতিকতার চর্চাকে গুরুত্ব দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা করা হয়েছে।

 

সোমবার (২৬ অক্টোবর) হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর নেতৃত্বে হাইকমিশনের কর্মকর্তারা সততা ও নিষ্ঠার শপথ গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন। ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। 


 

হাইকমিশনের কর্মসূচি অনুযায়ী, ২৬ অক্টোবর শুরু হওয়া সতর্কতা সচেতনতা সপ্তাহ চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত। এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সমৃদ্ধির জন্য সততা’।