NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ২৯, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মামদানির ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখল আদালত ঝড়ের কারণে পিছিয়ে গেল ১০০তম মেসিস থ্যাংক্সগিভিং প্যারেড, অনুষ্ঠিত হবে আজ এল সালভাদরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কলম্বাসের কাছে হেরে এমএলএস প্লে-অফ থেকে বিদায় নিল মেসির ইন্টার মিয়ামি প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা রহমান সৃজনশীল অর্থনীতিতে শিল্প-সংস্কৃতিকে অর্থমূল্য দিতে চায় সরকার : অর্থমন্ত্রী জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা শেষ মুহূর্তে গোল খেয়ে মেসিদের স্বপ্নভঙ্গ, ইন্টার মায়ামির বিদায় ১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের নতুন উদ্যোগও আটকাল আদালত
Logo
logo

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। বারবার দেশে ফেরার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর রবিবার (২৫ অক্টোবর) তিনি মাতৃভূমিতে পৌঁছান এবং সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে নিজের উপস্থিতির কথা জানান।

 

বিবিসি জানিয়েছে, দেশে ফিরেই ভেনেজুয়েলার লারা রাজ্যের একটি গির্জায় সমর্থকদের সঙ্গে দেখা করেন মাচাদো। সেখান থেকে সমর্থকদের গাড়িবহর নিয়ে তিনি রাজধানী কারাকাসের উদ্দেশে যাত্রা শুরু করেন। তার এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন তার দল।


 

চলতি বছরের জানুয়ারিতে নোবেল শান্তি পুরস্কার নিতে নরওয়ে যাওয়ার পর রাতে স্পিডবোটে করে দেশ ছাড়েন মাচাদো।

তিনি দেশ ছাড়ার এক মাস পরই মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে। এরপর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ও রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে ওয়াশিংটন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করে। তবে এই প্রক্রিয়ায় বেশ কয়েকজন প্রভাবশালী বিরোধী নেতাকে অন্তর্ভুক্ত করা হলেও, মাচাদো ও গঞ্জালেস উরুতিয়াকে কৌশলে বাইরে রাখা হয়।

 

 

প্রাথমিক নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হলেও মাদুরো সরকার মাচাদোকে নির্বাচনে নিষিদ্ধ করেছিল।

মাচাদোর ওপর থেকে নিষেধাজ্ঞা ও তার নিরাপদ প্রত্যাবর্তন মূলত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া রাজনৈতিক সমঝোতা আলোচনার ফল বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সুরক্ষার আশা প্রকাশ করেছেন।

 

মাচাদোর মুখপাত্র এবং তার রাজনৈতিক মিত্র এডমুন্ডো গঞ্জালেজ জানিয়েছেন, এই প্রত্যাবর্তন ভেনেজুয়েলায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রেসিডেন্ট নির্বাচনের দিকে বড় একটি পদক্ষেপ। সুষ্ঠু নির্বাচন হলে মাচাদো আবারও প্রেসিডেন্ট পদে লড়বেন বলে ধারণা করা হচ্ছে।