NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, নভেম্বর ১৮, ২০২৬ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর তিন দিনের সফরে ভারতে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও কেট ‘কথা রাখার কোনো ইচ্ছাই তার ছিল না’, নেতানিয়াহু সম্পর্কে স্মৃতিকথায় বাইডেন প্রধানমন্ত্রী পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন ডিসেম্বরে আইসিসির কঠোর সমালোচনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইতালির আল্পসে কেএফসি, ঐতিহ্য নষ্টের আশঙ্কায় স্থানীয়দের আপত্তি রোনালদোকে শ্রদ্ধা জানাতে পর্তুগালের যত বিশেষ আয়োজন জমা পড়েছে আবেদন, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প
Logo
logo

সাত বছর বয়সেই ৪৯ কবিতার বই প্রকাশ, নিউইয়র্কে খুদে লেখকের প্রকাশনা ঘিরে উৎসব


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

সাত বছর বয়সেই ৪৯ কবিতার বই প্রকাশ, নিউইয়র্কে খুদে লেখকের প্রকাশনা ঘিরে উৎসব

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সাত বছর বয়সী পরমা টি পার্লের প্রথম কবিতার বই ‘স্মেল অব মাই ওয়ার্ডস’ প্রকাশনা উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে কবি, লেখক, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তাদের উপস্থিতিতে উদ্‌যাপিত হয় খুদে এই লেখকের সাহিত্যজগতে প্রথম পদক্ষেপ। খবর দ্য সাউথ এশিয়ান টাইমস

 

জ্যাকসন হাইটসের জিউস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পরমার সৃজনশীলতা ও অর্জনের প্রশংসা করেন অতিথিরা। ২০১৯ সালের ২ জানুয়ারি জন্ম নেওয়া পরমা কুইন্সের জ্যামাইকায় অবস্থিত অ্যাবিগেইল অ্যাডামস স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার প্রথম বইয়ে রয়েছে নিজের লেখা ৪৯টি কবিতা।

এসব কবিতায় শৈশবের কল্পনা, আবেগ, ভয়, স্বপ্ন ও আশার নানা দিক উঠে এসেছে।

 

অল্প বয়সে বই প্রকাশের এই উদ্যোগ শিশুর সৃজনশীলতা বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের উৎসাহের গুরুত্ব তুলে ধরে। পরমার জন্য এটি শুধু বই প্রকাশের ঘটনা নয়, নিজের ভাবনা ও কল্পনার জগৎ পাঠকের সামনে তুলে ধরারও একটি সুযোগ।

বইটির উল্লেখযোগ্য কবিতাগুলোর একটি ‘মাই ফিয়ার ইজ হিয়ার’।

এতে ভয়কে জয় করা, প্রস্তুতি নেওয়া এবং স্বপ্নপূরণের আনন্দের কথা বলা হয়েছে। সহজ ভাষায় লেখা কবিতাটিতে পরমা বোঝানোর চেষ্টা করেছে, জীবনে ভয় বা অনিশ্চয়তা থাকলেও তা সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হওয়া উচিত নয়।

 

কবিতাটির কয়েকটি পঙ্‌ক্তিতে বলা হয়েছে, ভয় আসতে পারে, তাই প্রস্তুত থাকতে হবে। একসময় যে স্বপ্ন হারিয়ে গিয়েছিল, তা পূরণ হলে আনন্দ উদ্‌যাপন করতে হবে। শিশুর সরল উপলব্ধি থেকে লেখা কবিতাটি ছোট পাঠকদের উৎসাহিত করার মতো একটি বার্তা দেয়।