NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

মিয়ানমার ইস্যু শান্তিপূর্ণ সমাধানের আহ্বান রওশন এরশাদের


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০২:৫০ এএম

>
মিয়ানমার ইস্যু শান্তিপূর্ণ সমাধানের আহ্বান রওশন এরশাদের

মিয়ানমার ইস্যুতে কূটনৈতিক মহলকে আরো সক্রিয় ভূমিকা পালন ও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ৪০ বছর ধরে রোহিঙ্গা ইস্যুটি একটি তিক্ত বিষয় হিসেবে ঝুলে আছে। ১৯৭৭ সাল থেকে দীর্ঘদিন মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশচ্যুত করে আসছে। ২০১৭ সালে একসঙ্গে প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে হত্যা, ধর্ষণ ও নানা কায়দায় অত্যাচার চালিয়ে বাস্তুচ্যুত করে বাংলাদেশের ভূমিতে ঠেলে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দিক বিবেচনা করে বাস্তুচ্যুত রোহিঙ্গা গোষ্ঠীকে দেশের মাটিতে অবস্থানের সুযোগ করে দেন। বর্তমানে প্রায় ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে অবস্থানের কারণে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় জনজীবন ও প্রাণ-প্রকৃতির বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে। অতি সম্প্রতি তাদের  রোহিঙ্গা বিদ্রোহী দমনের নামে যে গোলাবারুদ ও কামান ব্যবহার করা হচ্ছে, তা বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে। যা আন্তর্জাতিক শিষ্টাচার লঙ্ঘন এবং দুই দেশের তিক্ত সম্পর্ক আরো তীব্র করে তুলছে।

বর্তমানে মিয়ানমার সীমান্তে যে ভয়াবহ পরিবেশ বিরাজ করছে, আমাদের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সতর্ক পাহারার মাধ্যমে জনগণের জান-মাল রক্ষা করছেন, সেজন্য তিনি তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি মিয়ানমারকে উদ্দেশ করে বলেন, যদি কূটনীতিক মধ্যস্থতায় এর সমাধান না করেন, তাহলে বাংলাদেশের জনগণ ও সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ধরনের পদক্ষেপ গ্রহণে এবং পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় এবং বদ্ধপরিকর।