NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
আ.লীগের সভা: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আবারো ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব?
Logo
logo

লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৬, ০২:১০ পিএম

লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার

আর্জেন্টিনার আক্রমণভাগে বড় ধাক্কা হয়ে এসেছে লাউতারো মার্তিনেজের চোট। তার অনুপস্থিতির আশঙ্কায় বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলা আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজ।

আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে লাউতারোকে না পেলে লোপেজের সামনে জাতীয় দলে নিজেকে প্রমাণের সুযোগ তৈরি হতে পারে।

 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম এল লিবারেল ও টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বাঁ ঊরুর পেশিতে চোট পাওয়ায় প্রায় এক মাস লাউতারো মার্তিনেজকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে নভেম্বরে আর্জেন্টিনার হয়ে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প হিসেবে লোপেজের পাশাপাশি আলোচনায় আছেন সান্তিয়াগো কাস্ত্রোও।

 

পালমেইরাসের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন ২৫ বছর বয়সী লোপেজ। চলতি বছরে ক্লাবটির হয়ে ৫৪ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১১টি গোল করিয়েছেন তিনি। 

গোল করার দক্ষতার পাশাপাশি শক্তি ও আক্রমণে সতীর্থদের যুক্ত করার সামর্থ্যও লোপেজকে এগিয়ে রাখছে। লাউতারো মার্তিনেজের মতোই নিচে নেমে খেলা ও বল হোল্ড করতে পারেন বলে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তার ওপরই আস্থা রাখতে পারে।

 

 

আর্জেন্টিনার জার্সিতে সম্প্রতি নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন লোপেজ। বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-০ ব্যবধানের জয়ে একটি গোল করেছিলেন তিনি।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।