অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডে সিরিজে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে বিশাল উন্নতি করেছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার—সোবহানা মোস্তারী ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্রিসবেনে অনুষ্ঠিত ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্বমঞ্চে এই সুখবর পেল বাংলাদেশ।
