NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১১, ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি
Logo
logo

রিয়াদের বিমানবন্দরে নিহত ২ বাংলাদেশি, অন্যরা কোন দেশের


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৬, ১১:১০ এএম

রিয়াদের বিমানবন্দরে নিহত ২ বাংলাদেশি, অন্যরা কোন দেশের

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০৯ জন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

রবিবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে চারজন সৌদি নাগরিক। অন্য নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

 

হামলায় আহত ৩০৯ জনকে কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


 

হামলায় সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। নিহতদের জন্য শোক প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।