NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১১, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বাংলায় সাইবার নিরাপত্তা শেখার সুযোগ দিচ্ছে ট্রান্সফোটেক একাডেমি


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বাংলায় সাইবার নিরাপত্তা শেখার সুযোগ দিচ্ছে ট্রান্সফোটেক একাডেমি

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে বাংলা ও ইংরেজি ভাষায় সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের দুটি নতুন ব্যাচ চালু করছে নিউইয়র্কের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ট্রান্সফোটেক একাডেমি। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাভাষীরা বাংলা ব্যাচে নিজের ভাষায় সাইবার নিরাপত্তার বিভিন্ন বিষয় শেখার সুযোগ পাবেন। ‘সাইবার নিরাপত্তা বিশ্লেষক কর্মসূচি’ নামের এই প্রশিক্ষণের ক্লাস অক্টোবরেই শুরু হবে।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর অক্টোবর মাস সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এ উপলক্ষে অনলাইনে নিরাপদ থাকার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, একাধিক স্তরের পরিচয় যাচাই চালু রাখা, প্রতারণামূলক বার্তা বা লিংক শনাক্ত করা এবং সফটওয়্যার নিয়মিত হালনাগাদ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সাইবার হামলা প্রতিরোধে দক্ষ জনবল তৈরির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ লক্ষ্যেই দুই ভাষায় প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ট্রান্সফোটেক একাডেমি।

প্রতিষ্ঠানটি জানায়, প্রশিক্ষণ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে কর্মরত তিনজন সাইবার নিরাপত্তা প্রশিক্ষক সরাসরি ক্লাস নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন ট্রান্সফোটেক একাডেমির প্রধান সাইবার নিরাপত্তা প্রশিক্ষক বেন ক্রেনশ। তিনি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলে আট বছরের বেশি সময় কাজ করেছেন। সেখানে সিস্টেমের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানের কাজ করেছেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার কর্মসূচি পরিচালনা করেন। সাইবার নিরাপত্তা শিক্ষা নিয়ে তাঁর একটি বইও রয়েছে।

প্রশিক্ষক আহমেদ রাগাব দুই দশকের বেশি সময় ধরে নেটওয়ার্ক, ক্লাউড ও সাইবার নিরাপত্তা খাতে কাজ করছেন। এটিঅ্যান্ডটি, এনটিটি ও অপটিভের মতো প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন বড় মার্কিন প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা তৈরিতে কাজ করেছেন। এনটিটিতে কর্মরত অবস্থায় তিনি ক্লাউডভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা চালুর সঙ্গেও যুক্ত ছিলেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

আরেক প্রশিক্ষক মো. রিসাল ভূঁইয়া সাদ পেনিট্রেশন টেস্টার হিসেবে কাজ করেন। অনুমতি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রবেশ করে নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করাই তাঁর কাজ। সাত বছরের বেশি সময়ে তিনি যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিশপ ফক্স ও কোলফায়ারে কাজ করেছেন। ব্যাংক, স্বাস্থ্যসেবা ও সরকারি খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেড় হাজারের বেশি নিরাপত্তা যাচাইয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এক হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণও দিয়েছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ের একাধিক সনদ রয়েছে তাঁর।

প্রতিষ্ঠানটি জানায়, বাংলা ও ইংরেজি দুই ব্যাচেই প্রশিক্ষকের সরাসরি লাইভ ক্লাস থাকবে। পাশাপাশি ল্যাবে হাতে-কলমে অনুশীলনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রশিক্ষণ শেষে সাইবার নিরাপত্তা খাতে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও সহযোগিতা করা হবে। আগ্রহীরা ট্রান্সফোটেক একাডেমির ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন করতে পারবেন।

ট্রান্সফোটেক একাডেমির প্রধান নির্বাহী শেখ গালিব রহমান বলেন, তাঁদের কমিউনিটির অনেকেই প্রযুক্তি খাতে কাজ করতে আগ্রহী হলেও সাইবার নিরাপত্তা পেশা সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। এই খাতে কী ধরনের কাজ হয় এবং কীভাবে ক্যারিয়ার শুরু করা যায়, তা জানলে অনেকেই নতুন সুযোগ খুঁজে পাবেন। বাংলায় শেখার সুযোগ সেই প্রাথমিক ধাপকে সহজ করবে বলে মনে করেন তিনি।

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) নিউইয়র্ক সময় রাত ৮টায় বিনা মূল্যে একটি লাইভ ওয়েবিনারেরও আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে সাইবার হামলা কীভাবে সংঘটিত হয় এবং সেগুলো প্রতিরোধের উপায় হাতে-কলমে দেখানো হয়।