NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১১, ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর নাভি পিল্লের নোবেল জয়ের পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকনের জানাজা সম্পন্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার যুক্তরাষ্ট্রের, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের
Logo
logo

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ জানায়, শুক্রবার তিনি এ ঘোষণা দেন।

নিউইয়র্কের সিরাকিউজে মধ্যবর্তী নির্বাচনের প্রচারে যাওয়ার আগে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাকারিয়ার প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি নতুন দায়িত্বে ভালো করবেন এবং দেশের জন্য ইতিবাচক ফল আনবেন।

 

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও জাকারিয়ার নিয়োগের কথা জানিয়ে ট্রাম্প লেখেন, ‘কেটি জাকারিয়াকে প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। ট্রুথ সোশ্যালে তিনি অসাধারণ কাজ করেছেন।’।

তিনি বলেন, জাকারিয়া বর্তমানে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। নতুন দায়িত্বে তিনি ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হবেন। লেভিট গত আগস্টে এ পদ ছাড়েন। 

 

 

 

ট্রাম্প জানান, ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া জাকারিয়া এর আগে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে মুখপাত্র এবং জনসংযোগবিষয়ক উপসহকারী সচিব হিসেবে কাজ করেছেন।

তিনি পেপারডাইন বিশ্ববিদ্যালয় ও পেপারডাইন কারুসো স্কুল অব ল থেকে পড়াশোনা শেষ করেছেন। পেশায় তিনি একজন আইনজীবী। ফক্স নিউজ ও নিউজম্যাক্সের মতো সংবাদমাধ্যমেও তিনি নিয়মিত মতামত দেন।

 

নিজের নির্বাচনী প্রচারে জাকারিয়ার ভূমিকারও প্রশংসা করেন ট্রাম্প। তার দাবি, গুরুত্বপূর্ণ কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে জাকারিয়া তাকে সহায়তা করেছিলেন।

ওই রাজ্যগুলোতে তার প্রচার শিবির সাতটির মধ্যে সাতটিতেই জয় পেয়েছিল। ট্রাম্প লেখেন, ‘আমাকে সমর্থন করার ক্ষেত্রে তার রেকর্ডে কোনো খুঁত নেই। শুরু থেকেই তিনি আমার বিশ্বস্ত ও অসাধারণ সমর্থক।’

 

তিনি আরো বলেন, জাকারিয়া ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের একনিষ্ঠ সমর্থক। হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে তিনি সংবাদমাধ্যম, মার্কিন জনগণ ও প্রশাসনের সঙ্গে ভালোভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। ক্যারোলিন লেভিটের কাজেরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, লেভিট প্রেস সেক্রেটারি হিসেবে দারুণ কাজ করেছেন। তার স্থলাভিষিক্ত হয়ে জাকারিয়া নতুন দায়িত্ব পালন করবেন।

 

 

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন কেটি জাকারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বড় সম্মানের। জাকারিয়া লেখেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তির এই গুরুত্বপূর্ণ সময়ে ট্রাম্প ও মার্কিন জনগণের সেবা করতে পারা তার জীবনের অন্যতম বড় সম্মান। তিনি আরো বলেন, ক্যারোলিন লেভিট এই পদের জন্য উচ্চ মানদণ্ড তৈরি করেছেন। সেই মান বজায় রাখার পাশাপাশি প্রশাসনের কাজ ও সাফল্য মার্কিন জনগণের সামনে তুলে ধরতে চান তিনি।

জাকারিয়া বলেন, হোয়াইট হাউসের সাংবাদিকদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার সাংবাদিকদের সঙ্গেও কাজ করবেন তিনি। প্রশাসনের বিভিন্ন উদ্যোগ ও অর্জনের খবর মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে তার অন্যতম লক্ষ্য। তিনি লেখেন, ‘অসাধারণ ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হওয়া সহজ নয়। তিনি কাজের যে উচ্চ মানদণ্ড তৈরি করেছেন, তা বজায় রাখা জরুরি।’