NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৬, ১১:১০ এএম

মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কের ধীরগতির উইকেটে ১৩ ওভারে ১১২ রানের লক্ষ্যটা পাকিস্তান ব্যাটারদের জন্য বেশ কঠিন হতে পারে বলেই ধারণা করা হয়েছিল। তবে পেসার মুস্তাফিজুর রহমানের অপ্রত্যাশিত খরুচে বোলিংয়ে সব হিসাব-নিকাশ ওলটপালট হয়ে গেল।

পাকিস্তানি ব্যাটারদের তণ্ডবলীলতায় নির্ধারিত ওভারের ১০ বল ও ৬ উইকেট হাতে রেখেই অনায়াস জয় তুলে নিয়েছে পাকিস্তান।

 

এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে স্বর্ণপদক জয়ের স্বপ্ন ভেঙে গেলেও টাইগারদের সামনে এখনো ব্রোঞ্জ বা তৃতীয় স্থান অর্জনের সুযোগ অবশিষ্ট রয়েছে।

১১২ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে মুস্তাফিজের ওপর রীতিমতো চড়াও হন পাক ব্যাটাররা।

নিজের ২ ওভারেই ৪১ রান বিলিয়ে দিয়ে ম্যাচের রাশ পুরোপুরি পাকিস্তানের হাতে তুলে দেন এই অভিজ্ঞ কাটার মাস্টার।

 

তবে সেমিফাইনালে হারলেও এখনই খালি হাতে ফিরতে হচ্ছে না লিটন দাসের দলকে। আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ভারত ও শ্রীলঙ্কা। সেই ম্যাচে বিজয়ী দল ফাইনালে স্বর্ণের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে, আর পরাজিত দলের বিপক্ষে ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।