NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

মদের বোতল হাতে হৃতিকের অ্যালকোহলিয়া


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৭ এএম

>
মদের বোতল হাতে হৃতিকের অ্যালকোহলিয়া

হাতে মদের বোতল, হেঁচকি তুলছেন, আর নাচছেন হৃতিক রোশন। তার সঙ্গীদের হাতেও পানীয়ের বোতল। চোখে-মুখে নেশার ছাপ স্পষ্ট। 

শনিবার এভাবেই সামনে এল বিক্রম বেদের নতুন গান অ্যালকোহলিয়া। এই গানটি গেয়েছেন দুই বাঙালি স্নিগ্ধাজিৎ ভৌমিক এবং অনন্যা চক্রবর্তী। 

মুম্বাইয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিক্রম বেদের প্রথম গান অ্যালকোহলিয়া মুক্তি দেওয়া হলো। অনুষ্ঠানে হাজির ছিলেন- হৃতিক রোশন, রাধিকা আপ্তে, রোহিত সরফ এবং এই সিনেমার পরিচালক পুষ্কর-গায়েত্রী। 

গত ৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বিক্রম বেদের ট্রেলার। ট্রেলারের একটি অংশে দেখা যায়- ফাঁকা ঘরে টেবিলের দু’প্রান্তে মুখোমুখি বসে বিক্রম আর বেদ। বিক্রমকে গল্প বলতে শোনা যায়, প্রশ্নটা হল ঠিক ভুলের? কোন পথটা ঠিক, আর কোন পথটাই বা ভুল? বেদ বলেন, একটা অপরাধের শাস্তি যদি অপরাধী পায়, তাহলে যিনি অপরাধ করাচ্ছেন, তিনি বেঁচে যান। আর যিনি অপরাধ করাচ্ছেন, তিনি সেই শাস্তি পেলে, অপরাধী বেঁচে যান। বিক্রমের কাছে তাই বেদের প্রশ্ন ছিল, আপনি কাকে শাস্তি দেবেন, অপরাধীকে নাকি যিনি অপরাধ করাচ্ছেন তাকে? 

আবার ট্রেলারের শেষে দেখা যায়,  বিক্রম, গ্যাঙস্টার বেদকে প্রশ্ন করছেন, তোমার খেলাটা আসলে কী? এমন প্রশ্নের উত্তরে বিদ্রুপ হেসে বিক্রমের দিকেই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে বেদ বলেন, খেলাটা কী? এটাই তো আপনাকেই খুঁজে বের করতে হবে।